1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুরে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম জুনায়েদ হোসেন (৬) ও হাবিবুর রহমান (৮)। তারা দু’জনই কাঁচপুর পূর্ব বেহাকৈর লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। জুনায়েদ হোসেন প্লে ও হাবিবুর প্রথম শ্রেণির শিক্ষার্থী। নিহত জুনায়েদ হোসেন কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

এলাকাবাসী ও নিহতদের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে একটি পুকুরের পাশে মাঠে দুই শিশু জুনায়েদ হোসেন ও হাবিবুর রহমানসহ আরো কয়েকজন বুধবার দুপুরে ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে জুনায়েদ হোসেন ও হাবিবুর পুকুর থেকে ফুটবলটি তুলতে পুকুরে পানিতে নামে। এসময় দু’জনই পুকুরের পানিতে তলিয়ে যায়। প্রচুর পরিমাণ পানি খেয়ে পেট ফুলে গিয়ে দু’জনের লাশ পানিতে ভেসে উঠে।

এ ঘটনাটি পার্শ্ববর্তী এক মহিলা দেখতে পেয়ে তাদের দু’জনের বাড়িতে খবর দিলে পানি থেকে উদ্ধার করে দু’জনকে স্থানীয় মদনপুর একটি বেসরকারী ক্লিনিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত হাবিবুর রহমানের বাবা হানিফ মিয়া জানান, দুপুর ১টার দিকে ফুটবল নিয়ে বাড়ির পাশেই তার ছেলেসহ কয়েকজন শিশু ফুটবল খেলছিল। পুকুরে তাদের লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ থাকলে হয়তো স্থানীয়রা তাদের খবর দিতেন। তবে স্থানীয়রা শিশু দুটির লাশ উদ্ধার করেছে শুনেছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park