1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব’র যোগদান 

  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে ঢাকার তারুণ্যের সমাবেশে যোগদান করেন।

বুধবার (২৮ মে) দুপুরে ঢাকার নয়াপল্টনে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে বিশাল এক শোডাউনের মাধ্যমে তিনি যোগদান করেন।

এদিন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকার নয়াপল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব’র নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীরা পূর্বের নির্দেশনা অনুযায়ী মতিঝিল শাপলা চত্বরে সকাল থেকেই উপস্থিত হতে থাকে। দুপুর হতেই পুরো এলাকায় মাথায় লাল টুপি পরে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে দলে দলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন ঢাকার রাজপথ। পরে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌছেন।

এদিকে এই সমাবেশ’কে প্রাণবন্ত ও শক্তিশালী করতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

এছাড়া আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার কয়েক হাজার যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park