
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ যদি গোটা আরব কিংবা মুসলিম বিশ্বের কাছে পরিচিত হওয়ার একটা কারণে থাকে সেই কারণ হলো এই গোটা পাক-ভারত উপ-মহাদেশে হিন্দুবাদ এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁ থেকে (সা:) আল্লাহর পয়গাম্বরের হাদিসের শিক্ষা উচ্চারিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় হাজী মোহাম্মদ (র:) এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও অত্র মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমরা যতদিন বেঁচে থাকবো সত্যের পথে থাকবো,জুলুমের বিরুদ্ধে থাকবো,সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো যতটুকু পারি ততটুকু করবো না পারলে আমাদের সমর্থণ থাকবে৷
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর সিনিয়র পেশ ইমাম শাইখুল হাদিস মহিবুল ইসলাম বাক্বী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি ওবায়দুল কাদের নদবী, ইমাম উলামা ঐক্য পরিষদের মহাসচিব সোনারগা থানা শাখা মুফতী মো: সাইদুর রহমান হাফেজ মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ৷
পরে মাদ্রাসা ও মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply