
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বোনের সঙ্গে অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেছেন মোঃ রেদোয়ান অনিক (২৬) তরুণ এক এমবিবিএস ডাক্তার।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮ ঘটিকার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে রেদোয়ান অনিকের লাশ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করে রাতে কোন এক সময় আত্নহত্যা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ৩ টায় তিনি মারা যান। রিদোয়ান অনিক মা ও শিশু বিভাগে এমবিবিএস সম্পন্ন করেছিলেন। মেধাবী এই শিক্ষার্থী ২০১৩ সালে সোনারগাঁ থেকে এসএসসি ও পরবর্তীতে ঢাকায় থেকে লেখাপড়া শেষ করেন।
তার বাবা আশেক আলী জানায়, আমার ছেলে রেদোয়ান অনিক এক মাস যাবত মানসিকভাবে অসুস্থ ছিল। তার লেখাপড়ার পাশাপাশি ডাক্তারি চাকরির জন্য অনেক চেষ্টা করে চাকরি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। আমি বাবা হিসেবে ছেলেকে অনেক বুঝিয়েছি, শেষ পর্যন্ত আর পারলাম না বলে কান্নায় ভেঙে পড়েন আশেক আলী।
তিনি আরো জানায়, পারিবারিক কলহের জেরে নিজের বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যার
অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply