1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাজশাহীতে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ওজনে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসটিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।উক্ত আদালতে এয়ারপোর্ট রোড এলাকার মেসার্স কিসমত পেট্রোলিয়ামকে প্রতি ১০ লিটারে অক্টেন ডিসপেন্সিং ইউনিটে ৫০ মি.লি. জ্বালানি তেল কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৭ (সাত) হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শালবাগান এলাকার মেসার্স আলম ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অক্টেন ইউনিট যাচাই করে পরিমাপ গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস।

অভিযানে অংশগ্রহণ করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park