1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বর্ষবরণে পটিয়ার হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের বর্ণাঢ্য আয়োজন

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

প্রদীপ্ত চক্রবর্তী:

বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও ইতিহাসের ধারক বাহক ১লা বৈশাখ শুভ বাংলা নববর্ষ উপলক্ষে পটিয়ার হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে বর্ষবরণ ‘ ১৪৩২ বাংলা’।

গতকাল ১লা বৈশাখ বিকাল ৪ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলননের মাধ্যমে বর্ষবরণের সূচনা হওয়ার পর আনন্দধারা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় জাতীয় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে সমবেত সংগীত । অতঃপর রাজু দাশগুপ্তের সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশন করে প্রত্যাশা চক্রবর্তী , সৌহ্রদ্য দাশগুপ্ত , শিবা প্রিয়া চৌধুরী ও মেধা মল্লিক । একক সংগীত পরিবেশন করে অত্রি চক্রবর্তী ,অরিত্রি বিশ্বাস , শর্মিলী চৌধুরী ও শিপ্রা চক্রবর্তী । সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণের পর বিপ্লবী হিমাংশু চক্রবর্তী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয় । রাত ৮ টায় শুরু হয় আনন্দধারা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় দলীয় নৃত্য । অতঃপর অনুষ্ঠিত হয় শচীন্দ্র দিপালী স্মৃতি লাকী কূপন ড্র । রাত ৯ টায় শুরু হয় এটিএন বাংলার সেরা কন্ঠ শিল্পী পিংকি দাসের পরিবেশনায় মিউজিকাল কনসার্ট । সবশেষে অনুষ্ঠানে আগত দর্শকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park