1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রধান উপদেষ্টার নাম ভাঙ্গিয়ে মৎস কর্মকতার পিয়নের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাহবুব আলম সুমন নামের এক মৎস কর্মকর্তার কার্যালয়ের পিয়নের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ উঠেছে। তিনি কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ ঘটনায় বুধবার (১৬ এপ্রিল) সকালে ভুক্তভোগীরা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলা মৎস কর্মকর্তার মাহমুদা আক্তারের পিয়ন অভিযুক্ত মাহবুব আলম সুমন সনমান্দি ইউনিয়নের

স্থানীয় বাসিন্দাদের জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রত্যেক দরিদ্র অসহায়দের নগদ দুই লাখ করে টাকা দেবেন। আর সেই অর্থ পেতে দারিদ্রবিমোচন কর্মসংস্থানে ৬ হাজার টাকা করে ব্যাংকে জমা দেওয়া লাগবে। অভিযুক্তের কথা আস্বস্ত হয়ে ওই ইউনিয়নের প্রায় শতাধিক মানুষ টাকা দিয়েছেন। তার অনুযায়ী টাকা দেওয়া হলে ভুক্তভোগীদের শান্তনা হিসেবে তাদের মুঠোফোনে একটি করে এসএমএস দেওয়া হতো। তাতে লিখা থাকতো আপনার একাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে। তার কৃতকর্মের একপর্যায়ে প্রত্যারণার বিষয়ে সন্দেহ জাগলে ভুক্তভোগীরা তথ্য নিয়ে দেখতে পান যে অভিযুক্তদের বলা ঐ ব্যাংকে কারো নামে একাউন্ট নেই।

আরও লিখা ছিল, সরকার প্রধানের অনুদানের কথা বলে নগদ টাকা ছাড়াও সরকারি ঘর পাইয়ে দেবার কথা বলে জনপ্রতি নিয়েছে দেড় লাখ, দুধ দেওয়া গাভী দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা এবং মাতৃকালিন ভাতা, বিধবা ভাতা,বয়স্ক ভাতা,খাদ্য ভাতার মত নানাবিধ ভাতার জন্যেও তিনি টাকা নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, আমরাও অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আমরা ইতোমধ্যে তদন্তও শুরু করেছে। অলরেডি তাকে শোকজ করা হয়েছে। আমরা অবশ্যই এটা তদন্ত করে সত্যতা পেলে বিচারের আওতায় নিয়ে আসবো।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, আমার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park