1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে তরুন দলের ক্ষতিগ্রস্ত পরিবারকে তারেক রহমানের অনুদান 

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তরুণ দলের সভাপতি আলমগীর বাদশাকে ২০১৮ সালে আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্বে র‍্যাবের মাধ্যমে ক্রসফায়ারে হত্যা করা হয়। নিহত আলমগীর বাদশা’র ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  অনুদান হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় সোনারগাঁয়ে কাঁচপুর উত্তর পাড়া এলাকায় নিহত আলমগীর বাদশার নিজ বাড়িতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেয় তার স্ত্রীর হাতে।

নারায়নগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক,শ্রমিকদলের নারায়ণগঞ্জ জেলা নেতা হানিফ হক,সোনারগাঁ তরুণ দলের সভাপতি আরিফ মোল্লা,সাধারণ সম্পাদক হারুনুর রশীদ সহ দলীয় নেতাকর্মীরা।

এসময় তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন,তারেক রহমানের নির্দেশনা হলো যারা স্বৈরাচারী আওয়ামীলীগের আমলে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে সব সময় তাদের পরিবারের পাশে দাড়াতে হবে এবং যে সকল আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park