1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় চুরির দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত,বিভাগীয় মামলা

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনা সুজানগর ৪৭ নং-হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সয়েদুল ইসলাম ওরফে মন্টু মাস্টারের বিরুদ্ধে স্কুলের পুরাতন ভবনের টিন, জানালা, লোহার রড দরজা, ও ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রয় করার অপরাধে সাসপেন্ড (বরখাস্ত) ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

জানা যায় গত ( ১ মার্চ-২০২৫ ) শনিবার সকাল ৮টার দিকে কয়েকটি ভ্যানযোগে মালামাল বিনা অনুমতিতে অনিয়ম তান্ত্রিক ভাবে গোপনে সু- কৌশলে ছুটির দিনে চুরি করে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন, পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানালে ,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ কিছু আংশিক চুরি হওয়া মালামাল উদ্ধার করেন।

২ মার্চ-২০২৫ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ স্বাক্ষরিত ৩৮০১.৭৬৮৩.০০০.৩০.০০১.২৫-২৪২ নং স্মারকে একটি তদন্ত কমিটি গঠন করেন, তদন্ত কমিটিতে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন, তদন্ত কমিটির অন্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিশিত কুমার বিশ্বাস, শওকত আলী ফকির, ও এবিএম রফিকুল হাসান খান। ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যে ঘটনা স্থানে গিয়ে তদন্তর কাজ সম্পন্ন করেন এবং তদন্ত রিপোর্ট পেশ করেন, ঘটনা সত্যতা পাওয়া এবং হেডমাস্টারের স্বীকারোক্তি উঠে আসে তদন্ত রিপোর্টে, রিপোর্টের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ দূরত্ব জেলা শিক্ষা অফিসারের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর মুঠোফোনে বলেন চুরির দায়ে অভিযুক্ত শিক্ষক সায়েদুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্সনে থাকবেন।

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয়রা জানান প্রধান শিক্ষক সয়েদুল ইসলাম ওরফে মন্টু মাস্টার ইতিপূর্বেও একাধিক বার সরকারের দেওয়া অর্থ আত্মসাৎ সহ নানান অনিয়মের দায়ে শাস্তি মূলক বদলি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park