1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

ফিলিস্তিনের গাজাবাসীর উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ‘No Work No School’ এই স্লোগানকে সামনে রেখে পাবনায় গাজাবাসীর সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে পাবনা জেলা স্কুল প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে শহীদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান খান, দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম-সদস্য সচিব মোঃ শাওন হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণ, ছাত্র জনতার আন্দোলনে চোখ হারানো সাজ্জাদ হোসেন অনিক, পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এম এইচ অনিকসহ প্রমুখ। বিক্ষোভ মিছিলে ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিন স্বাধীনের জন্য মুসলিম ঐক্যের ডাক দেওয়া হয় এবং জিহাদের জন্য ডাক দেওয়া হয়। জাতিসংঘের কাছে ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলার জবাব চাইলেন ছাত্র জনতা। এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থী ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park