1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

র‍্যাবের যৌথ অভিযানে সাঁথিয়ায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় চাঞ্চল্যকর ছেলে কর্তৃক বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে মানিক র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার। গত ২২ মার্চ ২০২৫ তারিখ সকালে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে কর্তৃক বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায় যে, ঘটনার দিন সকাল আট ঘটিকায় নিহত ভিকটিম মালেক শেখ তার ছেলে মানিক’কে পারিবারিক প্রয়োজনে বাঁশ কাটার কাজ করতে এবং পরবর্তীতে ধানের জমিতে পানি দেওয়ার জন্য যেতে বলে। ঐ সময় মানিকের স্ত্রী মোছাঃ রিক্তা আক্তার সিমা (২০) নিহত মালেক শেখ এর সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে আসামী মানিক বাড়ীর উঠানে থাকা কুড়াল দিয়ে পিতা মালেক শেখ এর গলায় কোপ দিয়ে গুরুতর আহত করে। আহত মালেক শেখকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ পরি বেগম বাদী হয়ে সাঁথিয়া থানায় ছেলে মানিক এবং ছেলের স্ত্রী রিক্তা আক্তার সিমা’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। চাঞ্চল্যকর এই মামলাটির প্রেক্ষিতে অভিযুক্ত ঘাতক মানিক’কে গ্রেফতারে অভিযানে নামে র‍্যাব। এরই ধারাবাহিকতায় অধিনায়ক,র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ও র‍্যাব-১, সিপিএসসি গাজীপুর এর যৌথ আভিযানিক দল গত ২৭ মার্চ গভীর রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামী মোঃ মানিক (২১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়। ২৮ মার্চ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park