1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। ২৬ মার্চ বুধবার বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের মতো যথাযথ মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে নানান আয়োজনে দিবসটির শুভ সূচনা করা হয়। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ।

সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর পর অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটির স্মরণে সকালে সরকারি, আধা সরকারি, বেসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, ভবন,দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোরশেদুল ইসলাম।বেড়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ। বেড়া মডেল থানা অফিসার ইনচার্জ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী,অফিস দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park