1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সারজিস ছাত্রলীগ থেকে এনসিপির এত বড় নেতা হতে পারে তবে আমরা কি দোষ করেছি

  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাবনা মেডিকেল কলেজের ছাত্রলীগ থেকে ছাত্রদলের রাজনীতে প্রবেশ করা নেতৃবৃন্দ এসব বলেন।

‘সারজিস যদি ছাত্রলীগ থেকে এনসিপির এত বড় নেতা হতে পারে তবে আমরা কি দোষ করেছি’ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পাবনায় মেডিকেল কলেজের ছাত্রলীগ থেকে ছাত্রদলের রাজনীতে প্রবেশ করা নেতৃবৃন্দ এ কথা বলেন। তারা বলেন, এই ঘটনা অতিরঞ্জিত ও একটি পক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে পাবনায় মেডিকেল কলেজের ছাত্রলীগ থেকে ছাত্রদলের রাজনীতে প্রবেশ করা নেতৃবৃন্দ
পাবনায় মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে থাকা নেতাকর্মীদের নাম থাকা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তারা বলেন, তৎকালীন সময়ে কলেজে নতুন শিক্ষার্থীদের জোরপূর্বক ফ্যাসিবাদী ছাত্র রাজনৈতিক ব্যবস্থায় ছাত্রলীগ করতে বাধ্য করানো হতো। ফ্যাসিবাদ পতনের সময় ছাত্রজনতার আন্দোলনে এই কমিটিতে থাকা সকল ছাত্ররা সেই সময়ে ছাত্রলীগ ত্যাগ করার ঘোষণা দিয়ে সম্মুখ সারিতে থেকে স্বৈরাচার বিরোধী ভূমিকা পালন করেছেন। এরই মধ্য দিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে চাপের মুখে রাখা সম্পর্কের অবসান ঘটিয়েছি তারা। অথচ এখন একটি কুচক্রী মহল জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধাদের ছাত্রলীগ ট্যাগ দিতে চাইছেন। এই অপ্রচার ও ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে স্থগিত হওয়া কমিটি পুর্ণবহালের দাবি জানান মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা। সংবাদ সম্মেলনে ছাত্ররা বলেন, বর্তমান এনসিপি নেতা সারজিস আলম যদি ছাত্রলীগ করে সমন্বয়ক হয়েছেন। বর্তমানে নতুন দল করতে পারে। তবে কেন আমরা শহীদ জিয়ার আদর্শে জাতীয়তাবাদী চেতনায় ছাত্রদলের রাজনীতি করতে পারবোনা। আমরা ফ্যাসীবাদি ছাত্র লীগের সংগঠনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি। আমরা পূর্ব থেকেই শহীদ জিয়ার আদর্শে ছাত্র দলের রাজনীতিতে বিশ্বাসী ছিলাম। তাই অতিদ্রæত স্থগিত হওয়া কমিটি পাস করার দাবি করেন তারা। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, স্থগিত হওয়া কমিটির শিক্ষার্থী সভাপতি প্রার্থী সাগর মাহামুদ, সাধারন সম্পাদক হাসিবুল শুভ, যুগ্ন সম্পাদক ন তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ আল ফায়াদ, সহসভাপতি মান্নান মন্ডল, সাংগঠনিক নাসির উদ্দিন নাবিলসহ কমিটির সকল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park