1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে: মান্নান

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন,বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে। তাই সাংবাদিক ভাইদের বলবো অনুগ্রহ করে আপনারা সংবাদ প্রচার করার আগে একটু যাচাই করে নিবেন।

শুক্রবার(২১শে মার্চ) বিকেলে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে।তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃনমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগনের পাশে দাঁড়িয়েছেন। এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু,সহ সভাপতি রফিকুল ইসলাম বিডি আর,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হক,পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান,সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম,বিএনপি নেতা মাসুম রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, ইফতার মাহফিলে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৩ হাজার নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park