1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে কোটি টাকা ডাকাতি

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার ও তার চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা টাকা ছিনিয়ে নেয়।

জানা গেছে, ভুক্তভোগী ‘দিবা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন এবং চালক মামুন শেখ ঢাকার মতিঝিল সিটি ব্যাংক থেকে এক কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ এলাকায় পেছন থেকে একটি সিলভার রঙের এক্সিও ফিল্ডার গাড়ি তাদের গাড়ির গতিরোধ করে। এরপর ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি তল্লাশির নামে তাদের আটক করে।

ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে ম্যানেজার এবং চালককে জিম্মি করে তাদের চোখ বেঁধে ও হাতকড়াও পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায়। শেষে অপরিচিত স্থানে থামিয়ে কোম্পানির মাইক্রোবাসে থাকা দুটি ব্যাগে থাকা টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ম্যানেজার মো. নাজিম উদ্দিন। তিনি জানান, তাদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়।

এ ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না। খবর সংগ্রহ করতে হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এটি রহস্যজনক ঘটনা এবং সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্তের কাজ শুরু করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমামও ঘটনার কথা শুনেছেন। তবে ছুটিতে থাকায় তিন বিস্তারিত জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park