1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় র‍্যাবের অভিযানে ২৪ টি ককটেল ও দুটি স্মক বোমা উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

পাবনা সংবাদদাতা:

পাবনা সদর উপজেলার জালালপুরে একটি বাসা বাড়ি থেকে ২৪ টি তাজা ককটেল ও দুটি স্মক বোমা উদ্ধার করেছে পাবনা র‍্যাব ১২। বুধবার বিকাল পাঁচ টা থেকে রাত একটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন তারা।
ঘটনাস্থল থেকে র‍্যাব সদস্যদের সাথে কথা বলে জানা যায় পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার সালাম মেম্বার এর বাড়িতে পাবনা র‍্যাব১২” র কোম্পানি কমান্ডার স্ক্রোয়াডন লিডার ইলিয়াস খান সহ অন্যান্য র‍্যাবের অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল ও দুটি স্মক বোমা উদ্ধার করেছেন।
পৃথক দুটি বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরো জানান, বুধবার বিকাল ৫ টা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত এ অভিযান চলে। ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আশার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি বোমা ও দুটি স্মক বোমা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ের বাড়ির মালিক স্থানীয় ওয়ার্ড মেম্বর আব্দুস সালামের নামে একটি মামলা হয়েছে।
স্থানীয় আরিফুল ইসলাম নামের এক যুবক জানান, বাড়ির মালিক আব্দুস সালাম গত ৫ ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে আব্দুস সালাম মেম্বার পলাতক রয়েছেন।
এ অভিযান চলাকালীন সময়ে পাবনা র‍্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park