
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসার কাজে বাধা দেওয়ায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত শনিবার (৯ মার্চ) সকাল নয় টার সময় উপজেলার কামারগাঁও এলাকায় আইনজীবী মোঃ শরীফুল ইসলামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় মোঃ সোহাগ (২৫), মোঃ মাহফুজ মিয়া (২১), আমান মিয়া (৫০), অয়ন (১৯), মোসাঃ মুন্নী (২১) কে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন আইনজীবী মোঃ শরীফুল ইসলাম।
অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার মধ্যে চুরি, ছিনতাই সহ মাদক ব্যবসা করিয়া থাকে। এছাড়া এলাকার বিভিন্ন লোকজনের নিকট চাঁদা দাবী করিয়া মারধর সহ হুমকি প্রদান করে। যাহার কারণে আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ বিবাদীদের মৌখিক ভাবে প্রতিবাদ করিয়া বাঁধা নিষেধ করিলে আমার উপর ক্ষিপ্ত হয় এবং সুযোগ মত পাইলে আমাকে খুন জখম করিবে হুমকি প্রদান করে। গত শনিবার বেলা ১১ টায় সন্ত্রাসী সোহাগের নেতৃত্বে ৪/৫ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে প্রবেশ করে বাড়ির গেইট, দরজা, জানালা কোপাইয়া এবং ভাংচুর করে। যাহার মূল্য ০৩ লক্ষ টাকা। পরে একইদিন দুপুর একটার সময় আমি এবং আমার স্ত্রী বাড়িতে আসার পথে পথ আটকিয়ে ধারালো চাপাতি, চাকু, লোহার রড ও হাতুড়ী নিয়ে আমাদের হুমকি দেয়। হুমকির এক পর্যায়ে আমার স্ত্রী বিবাদীদের মৌখিক ভাবে প্রতিবাদ করিলে সন্ত্রাসীদল আমাকে হাতে থাকা ছুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং আমাকে মারধর করে নগদ ২০,৫০০/- টাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply