1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে জোড়পূর্বক বসতবাড়ি দখল, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সোনারগাঁও নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। একাধিকবার স্থানীয় সালিশে বিরোধপূর্ণ জমির সমঝোতার নির্দেশ দেয়া হলেও বৃহস্পতিবার(৬ই মার্চ) সকালে ছকির হোসেন ও আবু-বক্করের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আব্দুল আজিজ (৬০) বাদী হয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার আনন্দ বাজারের দাউদেরগাঁ গ্রামে তার পৈতৃক সম্পত্তিতে বসতবাড়ি করে ভোগ-দখল করে আসছিলেন৷ ৫ ই আগষ্টের পর একই এলাকার ছকির ও আবুবক্কর অবৈধভাবে জোড়পূর্বক তাদের বসতবাড়ির সম্পত্তি দখলের পায়তারায় লিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপরোক্ত অভিযুক্তদের নেতৃত্বে স্থানীয় ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল তাদের উচ্ছেদের জন্য বাড়িঘরে হামলা চালায়৷ এতে ৩ টি বসতঘর ভাংচুর ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং তাদের প্রাণনাশের হুমকি প্রদান করেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি স্যারের নির্দেশনায় তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছি। ভাংচুর ও লুটপাটের ঘটনা সত্যি। সন্ধার পর ভুক্তভোগীদের থানায় আসতে বলেন। ওসির আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park