1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক তিনদিনের রিমান্ডে

  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক হারিচুর রহমান সোহানকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহান ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তাকে ১৮ ফেব্রুয়ারি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ইউনিট বা সিটিটিসি বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। সোহানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তিনটি হত্যা মামলা রয়েছে।

ওসি দাউদ হোসেন বলেন, ‘শ্রমিক লীগ নেতা সোহানকে হত্যা মামলায় গ্রেপ্তারের পর সিটিটিসি আমাদের কাছে হস্তান্তর করে। পরেরদিন তাকে আদালতে তোলা হয় এবং সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাকে তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) অথবা শনিবার তাকে আমাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব।’

জানা গেছে, আছাদুজ্জামান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে দুদক তদন্ত করছে। ইতোমধ্যে তাদের পরিবারের ১০ সদস্যের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়েছে।

অভিযোগে রয়েছে, হারিচুর রহমান সোহান তার বোনজামাই কারাবন্দি সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ছিলেন। আছাদুজ্জামান মিয়া ও তার শ্যালক হারিচুর রহমান নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। সোহানের নামে ঢাকায় পরিবহন ব্যবসা রয়েছে। মধুমতি ও মৌমিতা পরিবহনের পরিচালক তিনি। এছাড়া সোহান নিজেকে পিওর গোল্ড লিমিটেডের ভাইস চেয়ারম্যান। এসব ব্যবসায় আছাদুজ্জামানই বিনিয়োগকারী বলে জানা গেছে।

এছাড়া শ্রমিক লীগের এই নেতার নামে রাজধানীর অভিজাত বেইলি রোড, শাহজাহানপুরে ফ্ল্যাট রয়েছে। বনশ্রী ও আফতাবনগরে একাধিক প্লট রয়েছে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park