1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তেলবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-২

  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে তেলবাহী ট্যাংকলড়ির ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত। এসময় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে দশটায় উপজেলার মদনপুরের দেওয়ানবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: নাসিক ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে শিমুল।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনের দ্রুত গতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। তখন ঘটনাস্থলের আশপাশে থাকা জনতা ঘাতক গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মতিউর জানান, তারা তিনজন মিলে মোটরসাইকেল যোগে বন্দরের মদনপুর থেকে মুরাদপুর যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাংকলড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ট্যাংকলড়ির জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায়।

কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়ি চালক পালিয়ে গেছেন। আর গাড়ি এলাকাবাসী আটকে দিয়েছেন। তবে, এলাকাবাসী গাড়ি এখন পর্যন্ত তাদের হাতে রেখেছেন আমাদের বুঝিয়ে দেয়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park