
হৃদয় হোসাইন,প্রতিবেদক:
পবিত্র রমজান শুরু হতেই বাজারে লেবু,বেগুন ও শসার দাম বেড়েছে অনেক। সাধারণত রোজার সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকে।পাবনার হাট বাজারে চড়া দামে লেবু বিক্রয় করতে দেখা যায়। যাহা নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বাজার ঘুরে দেখা গেছে,দ্বিগুণ দামে লেবু বিক্রি হচ্ছে। শহরের বড়বাজার,মাসুম বাজার,সবজি গাড়ীতে লেবু হালি ৭০ কেজি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রয় করে। আবার অনেক বিক্রেতা হালিতে বিক্রয় করেন না। উপজেলার হাট-বাজার গুলোতেও একই দাম। তবে খেজুর,ছোলা, চিড়া, মুড়ি,গুড় প্রভৃতি পণ্যের দামও বেড়েছে। দরদামের অগ্নিচিত্র অস্থিতিশীল তেল সহ দৈনন্দিন পণ্যের বাজার।
ইফতারের সময় লেবুর শরবতের বেশ চাহিদা থাকে। সপ্তাহ খানিক আগেও লেবুর হালি ছিল ২০ থেকে ৪০ টাকা। এখন প্রতি পিচ ১৭ টাকা,হালি ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন, রোজার কারণে হঠাৎ বাজারে লেবুর চাহিদা অনেক বেড়েছে; কিন্তু সে তুলনায় লেবুর সরবরাহ আসছে না। এ কারণে দাম বেড়েছে। এখন অবশ্য লেবুর মৌসুম নয়।
ক্রেতাদের সাথে কথা হলে জানা যায়,রমজান মাসের শুরুতে লেবু সহ অন্য পণ্য বেশি দামে বিক্রয় করা হচ্ছে। রমজান মাস ব্যাতিত এমনি দিনে লেবু স্বল্প মূল্য পাওয়া যায়। অন্যান্য মাসে লেবু ২০-৪০ টাকা হালি শুধু রমজান মাস আসলে দাম বেড়ে যায়। ক্রেতাদের দাবি প্রশাসনের সঠিক বাজার মনিটরিং এর মাধ্যমে পণ্যের বাজার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার। ১লা রমজানে পাবনা জেলা প্রশাসক,কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম বাজার মনিটরিং করে। সঠিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এর নির্দেশদেন।
Leave a Reply