1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় ইছামতী নদী পুনরুদ্ধার নিয়ে মানববন্ধন,ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন দাবি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

হৃদয় হোসাইন,সংবাদদাতা:

পাবনার ঐতিহ্যবাহী ইছামতী নদী পুনরুদ্ধার,ক্ষতিগ্রস্ত পরিবার গুলো পুনর্বাসনের দাবিতে দুটি মানববন্ধন,বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে “ইছামতী নদী উদ্ধার আন্দোলন” এবং “ইছামতী নদীপাড়ের মানুষ” নদী উদ্ধার বনাম পুনর্বাসনের দাবিতে দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করে। একপর্যায়ে তারা মুখোমুখি অবস্থানে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত একই দাবিতে একত্রিত হয়। ইছামতী নদী খনন ও পুনরুদ্ধারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে “ইছামতী নদী উদ্ধার আন্দোলন” কমিটি। তাদের প্রধান দাবি, দ্রুত নদী খনন ও সংস্কার করা হোক, যাতে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার হয়।

অন্যদিকে, নদীপাড়ের বাসিন্দারা দীর্ঘদিনের বসবাস ও জমির বৈধ মালিকানার স্বীকৃতি চেয়ে আন্দোলন করে আসছে। হাজারো নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নিজেদের অধিকার রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারা দাবি করছে,শতবর্ষের পুরনো দলিল থাকা সত্ত্বেও তাদের উচ্ছেদ করা হচ্ছে, অথচ ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে এই উচ্ছেদ অভিযানে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park