
নিজেস্ব প্রতিবেদক:
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে ধামগড় ১ নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাজীপাড়া ২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের
স্মরণে শ্রদ্ধাঞ্জলি- সহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি সকাল ৮ টার সময় কাজীপাড়া ২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদ দিবস পালিত হয়েছে।
এ সময় শফিকুল ইসলাম বক্তব্যে বলেন, একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলনে নিয়োজিত সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি,ভাষা আন্দোলনের ত্যাগের মহিমার কথা উল্লেখ করে তিনি জানান ‘কীর্তিমানের মৃত্যু নেই। ভাষা সৈনিকরা তাদের কর্মের কারণে চিরস্মরণীয় হয়ে আছেন। যে সকল ভাষা শহীদ, ভাষা সৈনিক ও বাংলা মায়ের দামাল সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
এ সময়ে উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ- সভাপতি বাবুল হোসেন,সহ – সভাপতি গুলবক্স ভুইয়া (রাসেল),ধামগড় বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,ধামগর ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক মনিরুজ্জামান,বিএনপি নেতা জাহাঙ্গীর,বিএনপি নেতা জামির হোসেন, বিএনপি নেতা জামাল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply