1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় ৯ মামলার আসামির দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪২৪ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা:

পাবনা সাঁথিয়া উপজেলার আশরাফুল ইসলাম ( ৩২) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

যুবক আশরাফুল আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে চুরি,ডাকাতি, মারামারিসহ নয়টি মামলা রয়েছে ।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিল আশরাফুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park