
মোঃ শাহিন:-
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে,নুরুন আলানুর এছাহাকিয় হোসনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১২ টার সময় ধামগড় ৪ নং ওয়ার্ডের নুরুন আলানুর এছাহাকিয় হোসনিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী করা হয়।
ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এডিশনাল পি.পি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী মজলিসে সদস্য মো: সালাউদ্দিন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন, সহ সভাপতি মো: ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আমির হামজা,
উদ্বোধক ছিলেন, মদনপুর আর.কে হাসপাতাল এর চেয়ারম্যান ও ডাইরেক্টর মো: নুরুল আলী মমিন ও বিশিষ্ট সমাজ সেবিকা বিএনপি নেত্রী মুন্নী আক্তার।
এসময়ে নুরুন আলানুর এছাহাকিয় হোসনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব কুদরত আলী মাস্টার কে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন,অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মনজুরুল হক ভূইয়া, মানবজমিন পত্রিকার সাংবাদিক মো: নুরুজ্জামান মোল্লা।
আরো উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম,ধামগড় বিএনপি নেতা মোঃআমান, আরিফ হোসেন, বাদল,দেলোয়ার আজগর আলী,অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply