1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আজ সরস্বতী পূজা

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত

প্রদীপ্ত চক্রবর্তী:

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম জনপ্রিয় ধর্মীয় পর্ব সরস্বতী পূজা আজ সোমবার । বিদ্যা, জ্ঞান , কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেবী সরস্বতীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা । দেবী সরস্বতী বিদ্যা , বাণী ও সুরের অধিষ্ঠাত্রী । ” সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমোহস্তুতে” সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন ।অর্চনা করে তার চরণে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা । সরস্বতী পূজায় অভ্র ,আবীর, আমের মুকুল ,দোয়াত কলম , যবের শিষ এসব উপাচারের প্রয়োজন হয় । পূজার দিনে সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণ ( পূর্ব পুরুষদের স্মরণ করা) করা হবে । সনাতন শাস্ত্র মতে , চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা শুভ্র বর্না, বীনা ধারিণী চন্দ্রের শোভা যুক্ত দেবীই হলেন সরস্বতী । বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয় । এ তিথি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত । অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন ভক্তরা । রাজধানীসহ সারাদেশে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ পাড়া , মহল্লায় অস্থায়ী মন্ডপে মহাসমারোহে পূজার আয়োজন আয়োজন করা হয়েছে । ইতিমধ্যে মন্দির ও মন্ডপগুলোকে বর্নিল সাথে সাজানো হয়েছে । এছাড়া দিন ব্যাপী প্রসাদ বিতরণ , ধর্মীয় আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান , সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park