1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ফার্মগেট কুতুববাগী দরবার শরীফে ওরছ শরীফ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮২ বার পঠিত

মো. শাহিন:

মহান মুর্শিদ খাজাবাবা কুতুববাগী পীর কেবলাজানের আদেশে সারাদেশের জাকের ভাইবোনদের ঘরে ঘরে পালিত হয়েছে ঐতিহাসিক মহাপবিত্র ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা ২০২৫। ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই মহতি আয়োজন।কুতুব বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা উপলক্ষে জাকেরানদের ঢল নামে। এর আগে চলে শেষ রাতের রহমতের আমল এবং মোরাকাবা।

তামাম জাহানের জামে আউলিয়া, জামে আম্বিয়াদের রুহানী উপস্থিতিতে দেশ-বিদেশের লাখ-লাখ আশেক-আশেকিন-জাকের-জাকেরিন, ভক্ত-মুরিদানসহ, ধর্ম-বর্ণ নির্বিশেষ আল্লাহপ্রেমীদের মহাপবিত্র এ মিলনমেলায় বিশ্ববাসীর শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় শুক্রবার বাদজুমা আখেরী মোনাজাত করেন খাজাবাবা কুতুববাগী কেবলাজান।

শুক্রবার বেলা ১১টা  মিনিট ৪৫ থেকে দেশবাসীর উদ্দেশে মহামূল্যবান নসিহত-বাণী পেশ করবেন খাজাবাবা শাহসূফী আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী পীর কেবলাজান। দু’দিনব্যাপী এ মহতী ওরছ-মাহফিলে কোরআন-হাদিস ও ইজমা-কিয়াসের আলোকে অতি মূল্যবান তাফসির বয়ান করেন দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও ওলামায়ে কেরামগণ।

আত্মশুদ্ধি ও আত্মার মুক্তির এ অনুষ্ঠানে শামিল হয়ে দোজাহানের অশেষ ফয়েজ, বরকত, রহমত ও নিয়ামত হাসিল করেন ভক্ত ও জাকেরানগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park