1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় কার্বন তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান,কারখানা বন্ধের নির্দেশ

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধিঃ

পাবনার বেড়ায় কার্বন তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান এক লক্ষ টাকা অর্থদণ্ড, কারখানা বন্ধের নির্দেশ। উপজেলাধীন ধর্মগঞ্জ এলাকায় ইয়াং বাংলা ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করে ম্যানুফেকচারিং কার্যক্রম পরিচালনা করায়। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ১০০০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

জানা যায়,প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পরিবেশ সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখে। যার ফলে উক্ত এলাকার পরিবেশ ভয়াবহভাবে বায়ু দূষণের কবলে পড়ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার,২২ জানুয়ারি। ইয়াং বাংলা ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড কে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর অধীন বায়ু দূষণ বিধিমালা ২০২২ এ-র বিধি ১২এবং দন্ড ১৭ মোতাবেক উক্ত প্রতিষ্ঠান কে অর্থদণ্ড করা হয়। পরিবেশের ছাড়পত্র ব্যতিত উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার জন্য আদেশ প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন,বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,মো: মোরশেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন,পাবনা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক মোঃ আব্দুল মমিন। আমিনপুর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park