
বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার বেড়ায় ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় দুই কিশোরের মধ্যে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।সংঘর্ষে পৌর যুবদলের আহবায়ক সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন । আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে শহরে সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্যসহ বেড়া সাঁথিয়া ও আমিনপুর থানার আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে
জানা যায়, ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেড়া পৌর ছাত্র দলের পুর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল এগারো টার দিকে এক বিশাল শোভাযাত্রা চলছিলো। মিছিলের অগ্রভাগটি বেড়া বাজার হয়ে কাদের ডাক্তারের মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলের শেষের অংশ ধানিয়া হাটা মসজিদের কাছে অবস্থান করা অবস্থায় নেতাকর্মীদের মধ্যে সামনে যাওয়া প্রতিযোগিতা শরু হয়। প্রথমে মিছিলের পেছনে থাকা বনগ্রাম সওদাগর পাড়ার কর্মীদের সাথে শেখপাড়া মহল্লার কর্মীদের হাতাহাতি শুরু হয়।পরে তা সংঘর্ষের রুপ নিলে শেখপাড়া মহল্লার সাথে হাতিগাড়া মহল্লার কর্মী সমর্থক যোগ দেন এবং ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষ থামাতে গিয়ে পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর মোল্লা (৪৮)সহ উভয় পক্ষের অর্ধশত নেতকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দুইজন বনগ্রাম মহল্লার রাহাত সওদাগর(১৭)পিতা: পবন সওদাগর আবু হানিফ পিতা পিন্টু মিয়াকে চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা হলেন সাকিল (২২) তুষার সওদাগর (২৫) রাসেল (২৫)শাহজাহান(৩৮)আয়মান(২৬) মনিরুল (২২) কাওসার(২৭)ইমরান(২৯) সোলাইমান শেখ (৪৫)ইয়াছিন(২০)সহ অন্তত বিশ ত্রিশজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা পৌর এলাকার বনগ্রাম হাতিগাড়া ও শেখপাড়া মহল্লার বাসিন্দা।
এদিকে প্রায় দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষ থামাতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য ও বেড়া সাঁথিয়া ও আমিনপুর থানার পুলিশ প্রায় দুই ঘন্টাপর দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ গ্রহন করেন। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, বেড়া-সাঁথিয়া ও আমিনপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর দুই প্লাল্টুন সদস্য উপস্থিত হয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ গ্রহন করেছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তারা এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে।
Leave a Reply