
হৃদয় হোসাইন,পাবনা:
পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত রাত ১১টার দিকে মোবাইল ফোনে কেউ একজন বাবুকে ডেকে নেয়। তারপর থেকে রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত বাবুর বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামে।
নিহতের পরিবারের দাবি, রাতে আব্দুল ওহাব ফকির নামের এক ব্যক্তি বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। তাকে শ্বাসরোধে হত্যার করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।
Leave a Reply