1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক লাখ টাকা অর্থদন্ড

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ার মোহনগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জহুরুল ইসলামকে (৩০) ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে। পরে বিকেল ৫ টায় জরিমানার টাকা পরিেশোধ করায তাকে মুক্তি দেয়া হয়। মোঃ জহুরুল ইসলাম বেড়া উপজেলার বাড়াদিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে। জানা যায়,জহুরুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোহনগঞ্জে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম। নগরবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির এস আই রুহুল আমিনকে সাথে নিয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে জহুরুলকে আটক করেন। বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park