1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা’য় ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ গ্রেফতার-৩

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনা জেলার সদর থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুট্যারগান ও ৪০ রাউন্ড গুলি সহ ০৩ জন কে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। ৩রা ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১২ টা ৪৫ মিনিটে পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান’র নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনওয়াজ (পিপিএম)’র সার্বিক তত্তাবধানে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির এর নেতৃত্বে এস আই বেনু রায় ও এস আই সেলিম রেজা সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফকৃত’রা হলো: ১.ইসমাইল বিশ্বাস (২৭),পিতা:মৃত ইউনুস বিশ্বাস, সাং-ভবানীপুর,থানা -পাবনা সদর ২.ইউসুফ আলী (২৬),পিতা:মৃত সুলতান সরকার,সাং-চন্ডিপাশা,থানা-আটঘরিয়া ৩.শেখ ফরিদ (২৬),পিতা:শাহিনুর রহমান, সাং-সালাইপুর মৃধাপাড়া, থানা-পাবনা সদর, সর্ব জেলা -পাবনা। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park