1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় র‍্যাবের অভিযানে যুবলীগ কর্মী হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিককে গুলি করে। হত্যা মামলার অন্যতম আসামি তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপুকে গ্রেফতার করেছে র‍্যাব ১২ পাবনা । বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পাকশি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিপু পাকশির দিয়াড় বাঘইল এলাকার শাহিন হোসেনের ছেলে। এর আগে, আরেক আসামি হাজেরা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, যুবলীগ কর্মী মানিককে গুলি করে হত্যার পর পালিয়ে যান আসামিরা। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মামলার অন্যতম আসামি গুলি দিপু নিজ এলাকায় এসেছেন। পরে র‍্যাব-১২ সিপিসি-২ এর একটি দল পাকশি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ঈশ্বরদী থানার পরিদর্শক(তদন্ত) মনিরুল ইসলাম বলেন, যুবলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের রুপপুরে ইউনুস আলীর ছেলে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মানিকের বাবা ইউনুস আলী বাদী হয়ে ঈশ্বরদী থানায় ১২ জন আসামির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park