1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

 ৯ মামলার আসামি কুখ্যাত অপরাধী ফারুক হোসেন রিপন গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৮১ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের নানা অপকর্মের হোতা প্রতারণা, হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ ৯ টি মামলার আসামি যুবলীগের সদস্য  এবং ওসমান পরিবারের নাম ব্যবহারকারী ফারুক হোসেন রিপনকে  গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

মঙ্গলবার ১২ নভেম্বর বিকালে শহরের মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কুখ্যাত অপরাধী ফারুক হোসেন রিপন সৈয়দপুর এলাকার চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী আব্দুর রহমানের পুত্র।

নগরীর অনেকেই বলেন, ফারুক হোসেন রিপন নিজেকে কখনো সাংবাদিক কখনো ছিল মেয়রের লোক আবার কখনো অয়ন ওসমানের অস্ত্রধারী ক্যাডার সেই রিকশা চালক পুত্র কাউসারের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে শহীদনগর, সৈয়দপুর এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাত। সকল ধরনের অপরাধ ছাড়াও অবৈধ সেমাই কারখানা চালায়ে আসছে দীর্ঘদিন যাবত।  এই কারখানায় অভিযান চালাতে গিয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনাও ঘটায় এই রিপন।

এমন অপকর্ম ছাড়াও অসংখ্য নারী কেলেংকারী করে বাবা আব্দুর রহমানের মতো জুতাপেটার শিকার হলেও অপকর্ম বন্দ করে নাই এই অপরাধী।

আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছর চাঁদাবাজি ও জমি দখল করলেও তাকে ভয়ে কিছু বলতে পারত না।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, একাধিক মামলায় ফারুক হোসেন রিপনকে শহরের মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই আগষ্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী  আন্দোলনে অয়ন ওসমানের সাথে ছাত্র জনতা উপর হামলা করে  আহত ও হতাহতের  ঘটনায় সদর থানা ও জেলার বিভিন্ন থানায় রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park