1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

মুসলিম উম্মাহ’র নিকট বিশুদ্ধ ইসলাম পৌছে দেবার নিমিত্তে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ই নভেম্বর (শনিবার)সকাল ১১ টায় পাবনা শহরের বাঁশ বাজার মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো: ইমদাদ হোসেন’র সভাপতিত্বে ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার সদস্য সচিব শাইখ মোহম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ফারুক। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মোহম্মদ শহীদুল্লাহ খান মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. আহমাদুল্লাহ ত্রিশালী, সাংগঠনিক সম্পাদক শাইখ আব্দুল মাতিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাটোর, কুষ্টিয়া জেলার জমঈয়তে আহলে হাদিস এর নেতাকর্মী বৃন্দ এবং পাবনা জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা আহলে হাদীস এর নেতাকর্মী ও সদস্য বৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা, পরিশুদ্ধ ইসলাম বাস্তবায়নে জমঈয়তে আহলে হাদিসের তাৎপর্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো: ইমদাদ হোসেন কে সভাপতি ও শাইখ মো: মোশাররফ হোসেন কে জেনারেল সেক্রেটারি করে ৩৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, এই কমিটির অধীনে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ঈদগাহ্ মাঠের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park