1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা’য় চিকিৎসা ছুটি নিয়ে ছাত্র হত্যা চেষ্টা মামলার আসামি’র রাজসিক জীবন-যাপন

  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী’রা। তাদের আন্দোলনে দিশেহারা হয়ে ৪ আগষ্ট তাদের উপর নির্বিচারে গুলি চালায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী। তাদের গুলিতে দুই জন ছাত্র শহীদ ও অনেকেই গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। ছাত্র জনতার আন্দোলনে বিগত সরকারের পতনের পর পাবনা সদর থানায় ছাত্র হত্যা ও হত্যা চেষ্টায় দুইটি মামলা দায়ের হলেও বহাল তবিয়তে ঘুরছে এসকল মামলার আসামিরা। আসামিদের মধ্যে যারা চাকুরীজীবি তাদেরকে দেওয়া হচ্ছে চিকিৎসা ছুটি, এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য গণ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ১জন ছাত্র বলেন, আন্দোলনের সময় দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন খাঁ ওরফে সুজন আলী আমাদের নানাভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের উপর হামলার ঘটনার সাথে তিনি সরাসরি জড়িত। তিনি ছাত্র হত্যা চেষ্টা মামলার ৮৮ নং আসামি। কিন্তু দু:খের বিষয় মামলা রুজু হওয়ার দেড় মাসেও তিনি গ্রেফতার হয় নি, সুস্থ হয়েও চিকিৎসা ছুঁটি নিয়ে করছে রাজসিক জীবন-যাপন। কি কারণে বা কিসের বিনিময়ে তাকে ছুঁটি প্রদান করেছে কর্তৃপক্ষ তা তদন্ত করা আমাদের দাবি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরেক ছাত্র বলেন, আন্দোলনে হামলার সাথে জড়িতদের ছুঁটি দিয়ে তাদের পালাতে সাহায্য করে কর্তৃপক্ষ ছাত্র জনতার আন্দোলন কারীদের সাথে প্রহসন করেছে, আমরা জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চাই।

হত্যা চেষ্টা মামলার আসামি স্বপন খাঁ কে ছুঁটি দেওয়া বিষয়ে দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, চিকিৎসা সনদের ভিত্তিতে শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে তাকে ছুঁটি দেওয়া হয়েছে।

অনতিবিলম্বে ছাত্র হত্যা ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামীও আসামিদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানান আন্দোলন কারী শিক্ষার্থীরা।
সেই সাথে তারা ছাত্র হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি স্বপন খাঁ এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী’র দৃষ্টি আকর্ষণ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park