1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে “এক” টাকাও চাঁদা দিবেন না: বিএনপি নেতা “আতাউর প্রধান”

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া অংশে কেউ এক টাকাও চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা নিতে আসে তাহলে তাকে বেঁধে আমাদের খবর দিবেন অথবা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। বিএনপি শান্তি প্রিয় দল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা তাদের মতো হতে চাই না।

আমরা নতুনভাবে বাঁচতে চাই। চাঁদাবাজ মুক্ত দেশ চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একনিষ্ঠ কর্মী আমাদের বিপদের কান্ডারী আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নির্দেশনায় সোনারগাঁকে চাঁদাবাজ মুক্ত করতে চাচ্ছি। আপনারা কেউ কোনো চাঁদা দেবেন না।

সোমবার ৭ই (অক্টোবার) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সিএনজি, অটো রিকশা এবং বাস স্ট্যান্ডে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক” আতাউর প্রধান” এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যদি কোনো চাঁদাবাজ আমাদের দলের কিংবা বিরোধী দলেরও হয়। তাদেরকেও এক চুল ছাড় দেয়া হবে না। আমরা চাঁদাবাজ মুক্ত সোনারগাঁ গড়ার লক্ষে বদ্ধপরিকর।

এসময় সোনারগাঁ থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁ থানা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেনসহ মোগরাপাড়া চৌরাস্তা সকল গাড়ি চালক ও কয়েশ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park