1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মিথ্যা বানোয়াট সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতা গোলজারের প্রতিবাদ

  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

মিথ্যা বানোয়াট সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জের বিএনপি নেতা গোলজার প্রধান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার নিজ বাড়িতে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানান। ভুক্তভোগী গোলজার জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও একজন এগ্রো ব্যবসায়ী।

জানা গেছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) একটি কুচক্রীমহল স্থানীয় কিছু গণমাধ্যম কর্মীদের ভূল,মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ‘সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার’ শিরোনামে বিএনপি নেতা গোলজারকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এগ্রো ব্যবসায়ী ল গোলজার বলেন, আমি একজন নির্যাতিত ব্যবসায়ী দীর্ঘ ১৭ বছর আমাকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে তা সোনারগাঁয়ের ইতিহাসে বিরল।
এখন ঐ কুচক্রীমহল স্থানীয় কিছু গণমাধ্যমকর্মীদের ভূল তথ্য দিয়ে আমাকে পূনরায় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আমি স্পষ্ট ভাবে দেশবাসীকে বলতে চাই,
আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। আমি মূলত একজন এগ্রো ব্যবসায়ী। উপজেলার মানুষ জানে আমি কেমন মানুষ। আমি সব সময় মানুষের উপকার করার চেষ্টা করি। আমি কোনো সময় কারো সাথে কোনো অন্যায় কাজ করি নি। পথ অনেক আমি সর্বদা সত্যের পথে। এতে আমার জীবন বাজি রাখতেও রাজি।

তিনি আরও বলেন, আমি একটি মাদরাসার প্রতিষ্ঠাতা। এছাড়া এলাকার মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও গরীব দুখিদের সব সময় আমি সহযোগিতা করি। আমার কোনো বাহিনী থাকার প্রশ্নই আসে না। আমি স্থানীয় গণমাধ্যমে কাজ করা ভাইদের বলতে চাই, আপনারা অনুগ্রহ করে সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করবেন। আপনারা আমাদের দেশের দর্পণ তাই অনুগ্রহ করে বিষয়টি বিবেচনায় রাখবেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park