1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

গত ২৯ সেপ্টেম্বর  কিছু  অনলাইন নিউজ পোর্টাল এবং সোমবার ৩০ সেপ্টেম্বর জাতীয় দৈনিক  কয়েকটি পত্রিকায়  নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপি নেতা আতাউর রহমান গ্রেফতার শিরোনামে  সংবাদ প্রকাশিত হয়েছে, উক্ত সংবাদে বিচার সালিশের নামে বাবুল, রাকিব, নিজাম উদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে উল্লেখ করা হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।

এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, আমাকে এবং বাবুল ও রাকিবকে  জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

আমি, বাবুল ও রাকিব বিচার সালিশের  নামে  কোন প্রকার টাকা হাতিয়ে নেইনি  আমরা এই মিথ্যা সংবাদের  তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন-প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত নিজাম সিন্ডিকেট  নামে এমন কোন সিন্ডিকেটের অস্তিত্ব নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে। শুধু আমাকে  ও  উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল, যুবদল নেতা রাকিবসহ আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।

আতাউর রহমান গ্রেফতার ঘটনাটি  ভিন্নভাবে সাজিয়ে পত্রিকায়  আমাদেরকে জড়িয়ে  বিচার সালিশের  নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছি উল্লেখ করে সংবাদ প্রকাশ করার বিষয়টি মানহানিকর বটে। আমরা উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park