1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল্লাহ আল মামুন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার অনুপস্থিতির কারণে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।

জানা গেছে, গত ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন সরকার আত্মগোপনে চলে গেলে তার শূন্যপদ পূরণ করতে সকল ইউপি সদস্যদের সম্মতিতে বৈদ্যেরবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন আমার সহকর্মীরা আমি সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। আমি সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আমি ন্যায়-নীতি অক্ষুণ্ণ রেখে মানুষের জন্যে কাজ করেছি। আজ হয়তো তারই প্রতিদান পেয়েছি। পুরো ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের নিকট আমি কৃতজ্ঞ। একই সাথে সবার কাছে দোয়া প্রার্থনার দাবি জানাই যেনো মহানরব্বুল আল-আমিন আমাকে সুষ্ঠুভাবে কার্যপরিচালনা করার যেনো তৌফিক দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park