1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র উদ্বেগ

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর অর্ন্তভুক্ত সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির সভা বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া বালুরমাঠস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু সাউদ মাসুদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি নাহিদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হাসান, কোষাধ্যক্ষ মোশতাাক আহমেদ (শাওন), সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম বাবুল, শরীফ সুমন, নিয়াজ মোহাম্মদ মাসুম, মশিউর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামী ১৯ অক্টোবর বার্ষিক সাধারণ সভার আয়োজন করা। এছাড়াও সংগঠনে নতুন সদস্যদের অর্র্ন্তভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে বেশ কিছু মামলায় নারায়ণগঞ্জের বেশ কিছু পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় কার্যনিবাহী পরিষদের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। আগামীতে কোন মামলায় যাতে পেশাদার সাংবাদিকদের আসামী করা না হয় এবং বিগত দিনে যাদেরকে আসামী করা হয়েছে তাদেরকে যাতে হয়রানী করা না হয় সেজন্য রাজনীতিবিদ ও প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নানা পদক্ষেপ নেয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park