1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাঁচপুরে গুলিবিদ্ব হয়ে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) সোনারগাঁ থানায় নিহত জনির বাবা মো: ইয়াসিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪ একে.এম শামিম ওসমান, সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-১ গুলাম দস্তগীর গাজী, সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সোহাগ রনিসহ ১৮৭ নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০/১২০ জনকে আসামি করা হয়।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, নিহত জনি নাফ গাড়িতে হেলপারের কাজ করতেন। ২০ জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জোট হয়ে পিস্তল,শটগান, ককটেল,লাঠি নিয়ে কাঁচপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এসময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ও মারধর করে তারা। ওইদিন বিকেলে কাঁচপুর সেতুর ঢালে বুকে দুটি গুলিবিদ্ধ হন জনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মামলার সত্যতা নিশ্চিত করেছে, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান। তিনি জানান, কাচঁপুর এলাকায় মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক হত্যার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park