1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রূপগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত মেয়রকে শেল্টার দিয়ে বিএনপি নেতাদের এলাকায় মহড়া

  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। সরকারিভাবে কাঞ্চন পৌরসভা ও তারাব পৌরসভার মেয়রসহ সারাদেশের মেয়রদের স্বস্ব পদ থেকে অব্যাহতি দেয়। সরকারি নির্দেশনা উপেক্ষো করে কয়েকজন বিএনপি নেতাকর্মী মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌরসভায় মেয়রের চেয়ারে বসান বলে অভিযোগ করে স্থানীয়রা। সোমবার উপজেলার বেলা ১২ টার েিদক কাঞ্চন পৌরসভায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীলীগের প্রচারণায় অংশ নেওয়ায় দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌর বিএনপির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। পরে দেওয়ান আবুল বাশার বাদশা আওয়ামীলীগে যোগ দেন। পরে চলতি বছরের ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী দেওয়ান আবুল বাশার মেয়র পদে বিজয়ী হন। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেওয়ান আবুল বাশার বাদশা পলাতক ছিল। সোমবার বেলা ১২ টার দিকে কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান ও কাঞ্চন পৌর যুবদলের সদস্য সচিব কোহিনুরসহ বিএনপি নেতারা মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে কাঞ্চন বাজারে মহড়া দেয়।

মলিকুল ও কোহিনূর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপুর সময়র্থক।
সরকারিভাবে কাঞ্চন পৌরসভা ও তারাব পৌরসভার মেয়রসহ সারাদেশের মেয়রদের স্বস্ব পদ থেকে অব্যাহতি দেয়। সরকারি নির্দেশনা উপেক্ষো করে কয়েকজন বিএনপি নেতাকর্মী মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌরসভায় মেয়রের চেয়ারে বসান বলে অভিযোগ করে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park