1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি:

শামিম নামে এক সুতা ব্যবসায়ীকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে শামিমের নিজ বাড়িতে গিয়ে এই হুমকি দেয়। এ ব্যাপারে ভুক্তভোগী শামিম নিরাপত্তাহীনতার আশংকায় থানায় অভিযোগ করেছে।

ভুক্তভোগী শামিম জানান,অভিযুক্ত সন্ত্রাসী কাবিলগঞ্জ গ্রামের মৃত হাকিম আলীর ছেলে ও হত্যাসহ একাধিক মামালার আসামি মো: আলীম মিয়া ওরফে বিটন (৩৫) , অত্র গ্রামের আউয়ালের ছেলে মো: ফয়সাল (২৮) ও অজ্ঞাত নামা আরও ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে এই হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় তিনি এই ঘটনার প্রতিবাদ করতে ঘর থেকে বাহিরে গেলে ধাঁরালো ও দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্য সন্ত্রাসীরা তেড়ে গেলে প্রাণ ভয়ে পিছু হটে দৌড়ে পূনরায় ঘরে গিয়ে দরজা বন্ধ করে ডাক-চিৎকার শুরু করেন তিনি। এ সময় সন্ত্রাসীরা শামিমকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শামিম থানায় লিখিত অভিযোগ করেন

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এস. এম কামরুজ্জামান বলেন এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park