1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৬১ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পতাকা উত্তোলন, আনন্দর‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদশে আওয়ামী লীগরে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

উপজেলা আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হায়দারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনরে সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক, হাজী সোহাগ রনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহেল রানা, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সদস্য মোহাম্মদ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সভাপতি প্রার্থী মামুন আহামেদ রাশেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আওয়ামী লীগের কার্যালযের সামনে থেকে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park