1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরির ও বিকে ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প

  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৪৪৬ বার পঠিত

বেড়া পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলায় রওশন আরা সাত্তার চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরির ও বিকে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায়। ঢালারচর ইউনিয়ন ও এর আশপাশের কয়েকটি গ্রামের গরীব অসহায় হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প করা হয়।(বৃহস্পতিবার ২০ জুন) ঢালারচর গোয়ালনগর পুলিশ ফাঁড়ি চত্বরে এ ক্যাম্প করা হয়। রোগী দেখেন শেরপুর আধুনিক চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এর মেডিক্যাল অফিসার ডাঃ মো: শফিউল্লাহ (পলিন)। এতে প্রধান অতিথি ছিলেন লাইব্রেরির সভাপতি মো. আবুল কাশেম প্রামাণিক।অনুষ্ঠানটি সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবু সায়েম প্রামাণিক। এসময় ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা কর্মচারী ও সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। এর আগে ১৮ জুন বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধি করি বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরি ও বিকে ফাউন্ডেশনের উদ্যোগে মাশুমদিয়া ইউনিয়ন এর আশপাশের কয়েকটি গ্রামে একটি ওষুধী ও একটি ফলজ মোট ছয়শত(৬০০) বৃক্ষ রোপন করা হয়।বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন মাশুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শহিদুল হক (নেতা শহিদ)। প্রতিষ্ঠানের শুরু থেকে প্রতিষ্ঠাতা ও বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ বাতেন খান এর নেতৃত্বে শতাধিক সেচ্চাসেবক কে সাথে নিয়ে বিকে ফাউন্ডেশন ও দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরি নিয়মিত মানবিক কাজ করে আসছেন। কাজের অংশ হিসাবে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প,বৃক্ষ রোপন,প্লাস্টিক বর্জ্য অপসারণ,অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মানবিক কাজের জন্য ফাউন্ডেশনটির সুনাম বেড়া উপজেলা সহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park