1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় কুপিয়ে একটি পা বিচ্ছিন্ন করা হলো ব্যবসায়ীর

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৫৭ বার পঠিত

বেড়া প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার সানিলায় তুচ্ছ ঘটনায় পূর্ব বিরোধ এর জের ধরে মাসুদ মোল্লা নামের এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। রক্তাক্ত অবস্থায় মাসুদকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসায় দুই দিন কয়েক দফায় অস্ত্র পাচারে মাসুদ একটি পা কেটে ফেলা হয়েছে।

এ ঘটনায় জেলা পুলিশ এর অর্ধতন কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে হামলাকারীরা পালিয়ে বেড়াচ্ছেন। ২৫ মে শনিবার সকালের দিকে বেড়া পৌরসভা ৮নং ওয়ার্ড সানিলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মাসুদ ঔই মহল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মোল্লার ছেলে। তুচ্ছ ঘটনা নিয়ে ছয় থেকে সাত মাস পূর্বে থেকে মজিদ মোল্লার পরিবারের সাথে একই মহল্লার জামায়াত নেতা সাঈদ প্রামানিক এর পরিবারের বিরোধ চলছিল।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মাসুদ শনিবার সকালে বাড়ির পাশের দায়েন এর দোকানে চাউল ক্রয় উদ্দেশ্যে গেলে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিছন থেকে মাসুদ এর উপর হামলা চালিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে ঢাকা পাঠানো হয়। একটি পায়ের সিংহ ভাগ ক্ষতিগ্রস্ত হলে অস্ত্রোপাচার করে পা টি কেটে বিচ্ছিন্ন করা হয়। আহত মাসুদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। এঘটনায় বেড়া মডেল থানায় কয়েকজন এর নাম উল্লেখ করে মাসুদের পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন পযন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বেড়া মডেল থানার অফিসার ইর্নচাজ রাশিদুল ইসলাম বলেন, ঘটনার ঔই দিনই মাসুদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে থানা পুলিশ, ডিবি পুলিশ সহ একাধিক টিম কাজ করছে। অল্প সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park