1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ দোকানীকে জড়িমানা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৫০ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মূল্য তালিকা না ঝুলানো, রাস্তায় দোকান বসানো ও বেশি দামে (তরমুজ) পণ্য বিক্রি করা অপরাধে ৬ দোকানিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

তিনি মঙ্গলবার উপজেলার মোগরাপাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর মনিটরিং করার জন্য বের হয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় তিনি বাজারের প্রতিটি দোকানিকে মূল্য তালিকা ঝুলানোর জন্য তাগিদ দেন। কেউ যেন অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে ক্রেতা সাধারণকে না ঠকান সে ব্যাপারেও তিনি তাদেরকে কঠোর হুঁশিয়ারি দেন।

এ সময় সোনারগাঁ থানা পুলিশ ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park