1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পারভেজ হত্যাকান্ডের প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৪০ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার পারভেজ হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে র‌্যাব-১১ মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার ভোরে র‌্যাব-১১ ও র‌্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানার বিশ্বরোড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মনতাজউদ্দিনের ছেলে জসিমউদ্দিন ওরফে জসিম ও তার ছেলে ফাহাদ।

র‌্যাব সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে গত ১৬ ফেব্রুয়ারী দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র জাকির হোসেন ও জসিমের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, রামদা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল মোতালেবের ছেলে পারভেজ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারী নিহতের ছোট ভাই হৃদয় মিয়া বাদি হয়ে জসীমকে প্রধান আসামী করে ৪৯ জনের নাম উল্লেখ্যসহ ৬১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিল। গতকাল বুধবার ভোরে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানার বিশ্ব রোড এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব -৯ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার এজহারভূক্ত প্রধান আসামী জসীম ও তার ছেলে ফাহাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সন্ধ্যায় সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, পারভেজ হত্যা মামলার প্রধান আসামী ও তার ছেলেকে র‌্যাব সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। আজ তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park