1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁও সরকারি কলেজের হিসাব রক্ষকে উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের হিসাব রক্ষক মো: জাহাঙ্গীরকে( ৪৫) কলেজের ভর্তির বিষয়কে কেন্দ্র করে লোহার রড, এসএস পাইপ, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় দূর্বৃত্তরা।

হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর ভাংগা হাত ও পা নিয়ে মারাত্মক আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ ঘটিকায় কলেজ চত্বরে সামনেই তাঁর উপর এই হামলা ঘটনা ঘটে।

এঘটনায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আহতের স্ত্রী ফারজানা আক্তার বাদি হয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদ (২৫), সৈয়দ হোসেনের ছেলে মাহিম (২৪) ও ফুলবাড়িয়া গ্রামের মোমেনের ছেলে আশিক (২৬) এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে রাস্তা ঘাটে অকথ্য ভাষায় গালাগালিসহ খুন জখমের হুমকি ধামকি দিয়ে আসছিলো।
খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগের নেত্রীবৃন্দ গুরুতর আহত কলেজের হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীরকে দেখতে যান।  এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁ থানা পুলিশকে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, সোনারগাঁ সরকারী কলেজের হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীরের উপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park